Featured Post

এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint.

Image
এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint. ============================================== ▶️ Shear Key in Column: ডিজাইনারগন মূলত: দুটো কারণে কনস্ট্রাকশন জয়েন্ট এ (বিশেষ করে কলামে) Shear Key রাখতে বলেন; ☑ কলামের Shear Resistance Capacity বৃদ্ধির জন্য। ☑ কলামের Adjacent Segment এর মধ্যে Displacement ঝুকি হ্রাসের জন্য। Shear Key সচরাচর 2” থেকে 4” গভীরতার রাখা হয়, ইহা রাখলে অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তী ঢালাই এর পূর্বে গর্তটি যেন ভালভাবে #পরিষ্কার করা হয়। ✅ পরামর্শ: সবচেয়ে ভাল হবে ঢালাইয়ের পরের দিন যদি গর্তটি পলিথিন দিয়ে ডেকে দেওয়া যায়, যাতে তা সহজেই তুলে ফেলা যায়। ................................................................................... ▶️ Column Casting Height: অনেক ক্ষেত্রেই দেখা যায় কন্ট্রাক্টরগন দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য Full Height Column কাস্টিং করে ফেলেন, যা মোটেও উচিত নয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই বা ততোধিক লিফটে কলাম কাস্টিং করতে হবে, তা ...

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ, পার্ট-২ Topics: Clear Cover & Form-work Removal Time.



civil engineering basic




 সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ, পার্ট-২

 Topics: Clear Cover & Form-work Removal Time. ==============================================


1️⃣ Clear Cover..................... ক্লিয়ার কভার বলতে মূলত: স্টিলের বহি:স্থ ফেস থেকে কংক্রিটের বহি:স্থ ফেস পর্যন্ত দূরুত্বকে বুঝায়। আমরা সবাই জানি আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে স্টিলকে রক্ষা করার জন্য ক্লিয়ার কভারের প্রয়োজন হয়। তাছাড়া যথাযথ ক্লিয়ার কভার না দিলে বাতাসের মধ্যস্থ অক্সিজেন বা সোডিয়ামের ক্ষতিকর লবনসমূহের রাসায়নিক ক্রিয়ার ফলে স্টিলের Corrosion সৃষ্টির মাধ্যমে কিংবা অগুন বা টেম্পারেচারের সরাসরি হিটের কারণে স্টিলের Expansion এর ফলে Reinforcement বা স্টিল ফেল করতে পারে। তো জেনে নেওয়া যাক সচরাচর যে রকম Clear Cover রাখা হয়; √ Pile & Pile Cap: 3” বা 75mm at all side. √ Footing: 3” at all side. √ Mat/ Raft: Bottom & Side 3”, Top 2” বা 50mm. √ Short Column/ Pedestal: 3” at all side. √ Grade Beam: 2.5” to 3” at all sides. √ Under Ground Water Tank: Outer Side 2.5” to 3” & Inner Side 2” √ Typical Beam: 1.5” √ Typical Slab & Stair: Bottom 1” Top ¾” & Side 1.5” √ Column: 1.5” at all face √ Over Head Tank: Water Face 2” & Outer Face 1” o 1.5" √ Lift Core & Shear wall: 1.5” at all face. ↪️ Note: সরাসরি মাটিং সংস্পর্শের কাঠামোর ক্ষেত্রে কমপক্ষে 2.5” কাভারিং প্রদান করতে হবে। কোড অনুসারে আপনাকে সর্বনিন্ম 3/4" বা 20mm দিতেই হবে, কাভারিং এর ক্ষেত্রে +/- 10mm গ্রহনযোগ্য ↩️ ==============================================




2️⃣ Shutter Removal Time:..................... আমার মনে আছে, প্রথম জবে এই ব্যাপারটা নিয়ে ঠিকাদারের সাথে আমার মোটামুটি একটা যুদ্ধ হয়েছিল। সে চেয়েছিল কাস্টিং এর পরের দিনই যেন সাটার খোলার অনুমতি দেই, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না, পরবর্তীতে মালিক পক্ষকে বুঝিয়েছে সকাল সকাল সাটার অপসারণ করতে না দিলে কাজ Delay হবে। কি আর করার! ছোট ইঞ্জিনিয়ার ছিলাম, তাই বড় স্যারদের সাথে কথা বলে ৩৬ ঘন্টা পরে খোলার অনুমতি দিতে বাধ্য হলাম। বাস্তবিক পক্ষে ৩৬ ঘন্টা বললেও ঠিকাদার সাহেব ঠিকই পরের দিন সকাল থেকেই টানা/ জ্যাকিং খোলা শুরু করে দিত। মনে রাখতে হবে তখনই সাটার খোলার অনুমতি দেওয়া যাবে যখন কংক্রিট তার Dead Load/ Self Weight কে বহন করার মত পূর্ন শক্তি অর্জন করে। আমরা আগের পোষ্টে দেখেছিলাম কংক্রিট কত দিতে কত পার্সেন্ট স্ট্রেন্থ গেইন করে, যদিও ইহা কংক্রিটের গ্রেড, টেম্পারেচার, কিউরিং প্রসিডিউর, ফর্ম ওয়ার্ক ডিজাইন প্রভৃতির উপর নির্ভর করে। ব্যাপারটা হলো Shutter Removal এর ব্যাপারে Code কি বলে?? √ Column or Vertical Wall: 48 to 72 hours, তবে 24 ঘন্টার পূর্বে কোন ভাবেই কলামে হাত দিতে দিবেন না। √ Beam or Slab Side [Outer Side of Periphery Beam] : 24hrs to 48 hrs, খেয়াল রাখতে হবে সাইড খুলতে গিয়ে যেন বটম সাটারিং লুজ বা ডিসপ্লেসমেন্ট না হয়। √ Bottom of Beam, Slab & Stair : 21 days to 28 days. সতর্কতা: √ সাটারিং প্রথমে মিড স্প্যান বা স্ল্যাবের ঠিক মধ্যখান হতে চতুর্দিকে সমানভাবে খুলে বিম বা সাপোর্টের দিকে আসতে হবে এবং সবার শেষে বিমের ফর্ম ওয়ার্ক অপসারণ করতে হবে। √ ক্যান্টিলিভার স্ল্যাবের ক্ষেত্রে মুক্তপ্রান্ত হতে সাপোর্টের দিকে আসতে হবে। √ বিল্ডিং এর চারিপার্শ্বের কলামের সাথে দুই/ তিন লেয়ারে Horizontal Support বেধে দিতে হবে যাতে করে অপসারিত সাটারের কোন অংশে নিচে পড়ে যেতে না পারে। ↪️ Note: On emergency! 4.5m or 14 Feet এর কম স্প্যান দৈর্ঘ্যের ক্ষেত্রে 14 দিন পর খোলার অনুমতি দেওয়া যেতে পারে। বর্তমানে আমি SAIFUL BARI স্যারের একটা ড্রইং নিয়ে কাজ করছি, যেখানে তিনি প্রতি ফিট Span দৈর্ঘ্যের জন্য কমপক্ষে 1 দিন করে সাটারিং রিমুভাল টাইম Suggest করেছেন, তবে তা 10 দিনের কম হতে পারবেনা।↩️ ==============================================




আরো পড়ুন : plaster work part :1 

আরো পড়ুন: plaster work part :2

আরো পড়ুন : Tiles work

আরো পড়ুন: হানিকম্ব কি?


আরো পড়ুন  :   কিভাবে ইটের গাঁথুনি করা হয়?




Md Al Amin (আল-আমিন)

Senior Engineer Civil. at BSRM


Studied B.Sc in Civil Engineerig at University of Information Technology & Sciences - UITS






Comments

Popular posts from this blog

এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint.

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ, পার্ট-১ Topics: Grade of Concrete, Grade of Steel, Compressive Strength Test, Block, Slump & Earth Quake.

Topics: বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং [Brick Work বা ইটের গাথুনি]।