Featured Post

এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint.

Image
এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint. ============================================== ▶️ Shear Key in Column: ডিজাইনারগন মূলত: দুটো কারণে কনস্ট্রাকশন জয়েন্ট এ (বিশেষ করে কলামে) Shear Key রাখতে বলেন; ☑ কলামের Shear Resistance Capacity বৃদ্ধির জন্য। ☑ কলামের Adjacent Segment এর মধ্যে Displacement ঝুকি হ্রাসের জন্য। Shear Key সচরাচর 2” থেকে 4” গভীরতার রাখা হয়, ইহা রাখলে অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তী ঢালাই এর পূর্বে গর্তটি যেন ভালভাবে #পরিষ্কার করা হয়। ✅ পরামর্শ: সবচেয়ে ভাল হবে ঢালাইয়ের পরের দিন যদি গর্তটি পলিথিন দিয়ে ডেকে দেওয়া যায়, যাতে তা সহজেই তুলে ফেলা যায়। ................................................................................... ▶️ Column Casting Height: অনেক ক্ষেত্রেই দেখা যায় কন্ট্রাক্টরগন দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য Full Height Column কাস্টিং করে ফেলেন, যা মোটেও উচিত নয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই বা ততোধিক লিফটে কলাম কাস্টিং করতে হবে, তা ...

Topics: Construction of Cast-in-Situ Pile (Bored Pile). চতুর্থ ও শেষ খন্ড: কংক্রিটিং ওয়ার্ক চেকিং।

Topics: Construction of Cast-in-Situ Pile (Bored Pile). চতুর্থ ও শেষ খন্ড: কংক্রিটিং ওয়ার্ক চেকিং।




Topics: Construction of Cast-in-Situ Pile (Bored Pile).
চতুর্থ ও শেষ খন্ড: কংক্রিটিং ওয়ার্ক চেকিং।

==================================================
 Gradation of Aggregate:-
পাইলিং কাজে উত্তম ফলাফল পেতে হলে আপনাকে Well Graded এগ্রিগেট ব্যবহার করতে হবে, Well Graded বলতে 20mm & 12mm down সাইজের এগ্রিগেটসমূহ নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত থাকাকে বুঝায়, সাধারনত এই অনুপাত 70% & 30% হয়ে থাকে।
🅰️ Coarse Aggregate.
পাইলিং কাজে আমরা সাধারনত বোল্ডার ক্রাশড Stone Chips ব্যবহার করি, মনে রাখবেন ভাল মানের পাথরের কনাগুলো সাধারনত;
√ কোনাকৃতি বড় দানার হবে,
√ এগুলোকে বোল্ডার থেকে ভেঙে টুকরো করা হয়,
√ এগুলো সিঙ্গেলস কিংবা ভূতুভাঙা হবেনা,
√ এগুলোর সাথে মরা/ হালকা ওয়েটেড কিংবা দুর্বল পাথর মিক্সড থাকবেনা,
√ এগুলো দেখতে পরিষ্কার ও ওজনে ভারি হবে।
√ Particle Size [Gravel]: Coarse Gravel : 75-19mm, Medium Gravel: 19-9.5mm & Fine Gravel: 9.5-4.75mm
🅱️ Fine Aggregate.
পাইলিং কাজে 100% Sylhet Sand ব্যবহার করা উত্তম, তবে বালি হতে হবে বড় দানার কোনাকৃতি, পরিষ্কার, কাদা ও বিভিন্ন পচনশীল অপদ্রব্যমুক্ত।
√ Sylhet Sand এর FM হতে হবে 2.2-2.5,
√ Plaster Sand এর FM যেন 1.2 থেকে 1.8 এর মধ্যে থাকে।
√ Particle Size [Sand]: Coarse Sand: 4.75-2mm, Medium Sand: 2-0.425mm & Fine Sand:0.425-0.075
Silt= 0.075- 0.002mm
Clay= Less than 0.002mm
🔺 বি.দ্র: বর্তমানে LC নামে এক ধরনের Black Stone Chips পাওয়া যায় যা বাহির থেকে ক্রয় করা হয়, এগুলো সাধারনত Well Graded হয়ে থাকে। আমি আপনাকে এগুলো ব্যবহার করতে সাজেস্ট করবো, এগুলো ব্যবহার করলে দেশি পাথরের তুলনায় কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ ভালো আসে [UTM এ]।
......................................................................................
 Precaution for Ready Mix Concrete (RMC):-
যদি আপনি RMC দিয়ে কাস্টিং করে থাকেন তবে সোজা প্লান্টে চলে যাবেন, এগ্রিগেট ও সিমেন্টের কোয়ালিটি চেক করুন, প্রয়োজনে Gradation Test করুন। প্রতি ঘনমিটার কংক্রিটের জন্য Approved Mix Design অনুযায়ী কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, সিমেন্ট, পানি ও এ্যাডমিক্সার দিচ্ছে কিনা নিশ্চিত করুন।
🔺 বি.দ্র: চেষ্টা করবেন 45 মিনিটের মধ্যে কংক্রিট শেষ করে ফেলতে, এ্যাডমিক্সার ব্যবহার করলে আপনি হয়ত সর্বোচ্চ 2.5 ঘন্টা সময় পাবেন, অবশ্যই Batch Sheet সংরক্ষন করে রাখবেন।
 Precaution for Manual Casting Concrete:-
ম্যানুয়ালি কাস্টিং করার ক্ষেত্রে আপনাকে যেসব বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে;
▪️ফ্যারা:
প্রথমে ফ্যারা বা করাইগুলোকে মেপে নিন, মেজারমেন্ট ঠিক থাকলে দেখে নিন পর্যাপ্ত সংখ্যক আছে কিনা।
▪️টালি সিট:
কাস্টিং এর সময় লেবারদেরকে স্ট্রিকলি কন্ট্রোল করতে হবে, অধিকাংশ সময়েই তারা প্রপারলি Ratio মেইনটেন করতে চায়না, দেখা যায় কাস্টিং তাড়াতাড়ি শেষ করার জন্য প্রতি ব্যাচেই ১/২ ফ্যারা বালি/ খোয়া বেশি দিতে চেষ্টা করে। সবচেয়ে ভাল হবে ঢালাই চলাকালে কাউকে টালি সিট হাতে মেশিনের কাছাকাছি বসিয়ে দিন, যে এগুলো ভালভাবে কন্ট্রোল করতে পারবে।
▪️স্ল্যাম্প কন্ট্রোল:
কাস্টিং এর সময় আপনাকে সতর্কভাবে স্ল্যাম্প মেইনটেইন করতে হবে, একটু অসাবধান হলে দেখবেন হয় কোন ব্যাচে অতিরিক্ত পানি দিয়ে ফেলেছে কিংবা এতই কম দিয়েছে যে কংক্রিট ভালভাবে মিক্সিং ই হয়নি। তাই কয়েক ব্যাচ পরপর স্ল্যাম্প কোনের সাহায্যে স্ল্যাম্প চেক করে নিন। স্ল্যাম্প এবং কংক্রিটের স্ট্রেন্থ ঠিক রাখার জন্য অবশ্যই এ্যাডমিক্সার ব্যবহার করতে হবে।
▪️ মিক্সিং টাইম:
আপনাকে বিশেষ বিশেষভাবে খেয়াল রাখতে হবে শুকনো এগ্রিগেট সমূহকে ভালভাবে মিক্সিং করার জন্য যেন পর্যাপ্ত সময় নিয়ে মেশিনকে ঘুরোনো হয়, যাতে করে সমসত্ব মিশ্রণের কংক্রিট পাওয়া যায়। এই ক্ষেত্রে আপনাকে কমপক্ষে ২.৫ মিনিট নির্দিষ্ট RPM এ মেশিনকে ঘুরাতে হবে।
......................................................................................
 Precaution for Lifting Length of Tremie Pipe:
পাইল কাস্টিং কাজে Most Important❗️ বিষয় হচ্ছে ট্রিমি পাইপের লিফ্টিং লেন্থ কন্টোল করা, বাংলায় বললে ট্রিমি পাইপের উঠা-নামার দূরুত্বকে নিয়ন্ত্রন করা।
সব সময় মনে রাখতে হবে ট্রিমি পাইপ যেন অবশ্যই ফ্রেশ কংক্রিটের মধ্যে কমপক্ষে ৫/৬ ফুট নিমজ্জিত থাকে, কোন ক্রমেই ট্রিমি পাইপকে কংক্রিটের উপরে তোলা যাবেনা। এই জন্য অভিজ্ঞরা সব সময় পরামর্শ দিয়ে থাকেন ট্রিমি পাইপকে যেন একবারে ৬ ইঞ্চির বেশি তোলা না হয়।
বাকেটের কংক্রিটকে ধীরে ধীরে ভাইব্রেশন করে নামাতে হবে, মনে রাখবেন যদি কোন ভাবে একবার ট্রিমি পাইপ বেশি উপরে তুলে ফেলা হয় তবে ফ্রেশ কংক্রিটের মধ্যে কাদা পানি ঢুকে যাওয়ার জোরালো সম্ভাবনা থাকে। যখন আপনি আস্তে আস্তে ট্রিমিকে উঠা নামা করবেন তখন কিন্তু কেসিং এর মুখ দিয়ে ধীরে ধীরে কাদা পানি বের হয়ে আসবে।
যদি কথনো কেসিং এর মুখ উপচিয়ে খুব স্প্রীডে পানি বের হয় তবে বুঝতে হবে পাইপ কংক্রিটের ভিতরে ছিলনা, কোন ভাবে উপরে চলে এসেছে। এক্ষেত্রে আপনাকে হিসেব করতে হবে প্রতি ব্যাচ কংক্রিট দিয়ে কতটুকু দৈর্ঘ্যের কাস্টিং করা যাবে? সেই হিসেব মোতাবেক প্রতি ব্যাচের জন্য ট্রিমি পাইপকে ততটুকুই উপরে তুলতে দিবেন, তবে আবারো বলছি পাইপ যেন কংক্রিটের মধ্যে সব সময় ৫/৬ ফুট নিমজ্জিত থাকে।
......................................................................................
 Precaution for Pipe Removing: কখন আপনি পাইপ খুলতে দিবেন??
প্রথমেই হিসেব করে নিন প্রতি ফিট কাস্টিং এর জন্য কত ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয় অথবা প্রতি ব্যাগ সিমেন্ট দিয়ে কত ফুট দৈর্ঘ্যের কাস্টিং করা সম্ভব?
ধরুন ১৮ ইঞ্চি ডায়ার ৫০ ফুটের একটি পাইলের জন্য সিমেন্ট লাগে ২০ ব্যাগ, তাহলে ১ ব্যাগ সিমেন্ট দিয়ে প্রতি ২.৫ ফুট পাইল কাস্টিং করা যাবে। ট্রিমি পাইপের দৈর্ঘ্য যদি ১০ ফুট হয় তবে ৬/৭ ব্যাগ সিমেন্টের কাস্টিং শেষ না হওয়া পর্যন্ত প্রথম পাইপ খুলতে দিবেন না। পরবর্তী প্রতি ৪ ব্যাগের জন্য একটি করে পাইপ খুলতে দিতে পারেন। তবে যদি কখনো খাঁচা উপরের দিকে উঠে আসতে চায় তবে দ্রুত একটি পাইপ কমিয়ে ফেলবেন।
সর্ব শেষ দুটি পাইপ এক সাথে খুলবেন, অর্থ্যাৎ কাস্টিং উপরে চলে আসলে লাস্ট দুটো পাইপ পর পর তুলে ফেলবেন, তাতে করে কোন রিস্ক থাকবেনা।
......................................................................................
 কিভাবে বুঝবেন রিচ কংক্রিট বা ফ্রেশ কংক্রিট উপরে চলে এসেছে কিনা?
প্রথমিক ভাবে সিমেন্টের ব্যাগ হিসেব করে বুঝতে পারেন, যদি ডায়া ও বোরিং লেন্থ ঠিক থাকে তবে হিসাবের চাইতে ১/২ ব্যাগ সিমেন্ট বেশি লাগতে পারে [সচরাচর কম লাগার কথা না]।
যখন দেখবেন কাদা মাটির সাথে অল্প অল্প পাথর চলে আসতেছে তখন বুঝতে হবে কংক্রিট উপরে চলে আসছে। এবার কেসিং পাইপকে বর্তমানের অবস্থান থেকে ২/৩ ফুট উপরে তুলুন এবং সেই পর্যন্ত কংক্রিট নিয়ে আসুন যাতে করে কেসিং এবং এর মধ্যস্থ ট্রিমি পাইপ তুলে ফেলার পর কংক্রিট রিকোয়ার্ড লেভেলের নিচে না নেমে যায়।
এক্ষেত্রে আমরা সচরাচর চিকন বা সরু বাঁশ বা কাঠকে কংক্রিটের ভিতরে প্রবেশ করিয়ে অনুধাবন করার চেষ্টা করি কংক্রিট কোন লেভেলে রয়েছে, সলিড কংক্রিট চলে আসলে বাঁশ বা কাঠকে নিচে নামাতে বেশি প্রেসারের প্রয়োজন হবে। সর্বপরি ইহা আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে। খেয়াল রাখতে হবে Cut off Level এর উপরেই যেন সলিড কংক্রিট থাকে।
🔺 বি.দ্র: কেসিং তোলার পর সাধারনত কংক্রিটের লেভেল ২/৩ ফিট নিচে নেমে যেতে পারে, এর থেকে বেশি নিচে গেলে বুঝতে হবে সাইড ভাঙার কারণে এমটা ঘটেছে।
🔺 পাইল ঢালাইয়ের এর ২৪ ঘন্টা পূর্বে 6D [D means dia of pile]/ 3m/ 10 ফিট দুরুত্বের মধ্যে নতুন কোন পাইলের কাজ শুরু করা যাবনো।







আরো পড়ুন : plaster work part :1 

আরো পড়ুন: plaster work part :2

আরো পড়ুন : Tiles work

আরো পড়ুন: হানিকম্ব কি?








Md Al Amin (আল-আমিন)

Senior Engineer Civil. at BSRM


Studied B.Sc in Civil Engineerig at University of Information Technology & Sciences - UITS





Comments

Popular posts from this blog

এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint.

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ, পার্ট-১ Topics: Grade of Concrete, Grade of Steel, Compressive Strength Test, Block, Slump & Earth Quake.

Topics: বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং [Brick Work বা ইটের গাথুনি]।