Posts

Featured Post

এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint.

Image
এক জন Site ইঞ্জিনিয়ারকে Structural বিষয়ে যেসব টুকিটাকি জানতে হবে. Topics: Shear Key, Casting Height, Lapping, Beam Column Joint, Construction Joint. ============================================== ▶️ Shear Key in Column: ডিজাইনারগন মূলত: দুটো কারণে কনস্ট্রাকশন জয়েন্ট এ (বিশেষ করে কলামে) Shear Key রাখতে বলেন; ☑ কলামের Shear Resistance Capacity বৃদ্ধির জন্য। ☑ কলামের Adjacent Segment এর মধ্যে Displacement ঝুকি হ্রাসের জন্য। Shear Key সচরাচর 2” থেকে 4” গভীরতার রাখা হয়, ইহা রাখলে অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তী ঢালাই এর পূর্বে গর্তটি যেন ভালভাবে #পরিষ্কার করা হয়। ✅ পরামর্শ: সবচেয়ে ভাল হবে ঢালাইয়ের পরের দিন যদি গর্তটি পলিথিন দিয়ে ডেকে দেওয়া যায়, যাতে তা সহজেই তুলে ফেলা যায়। ................................................................................... ▶️ Column Casting Height: অনেক ক্ষেত্রেই দেখা যায় কন্ট্রাক্টরগন দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য Full Height Column কাস্টিং করে ফেলেন, যা মোটেও উচিত নয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই বা ততোধিক লিফটে কলাম কাস্টিং করতে হবে, তা ...

Topics: Advanced Civil Engineering Work [Injection Grouting].

Image
Injecting Grouting Topics: Advanced Civil Engineering Work [Part-2, Injection Grouting]. আলোচ্য বিষয়: Injection Grouting কি? এগুলো কেন করা হয়? কিভাবে করা হয়? করা কালীন ও পরবর্তী সতর্কতাসমূহ কি কি? ========================================= এই পোস্টটা স্পেসিয়ালি তাদের উদ্দেশ্যে যারা ফুটোফাটা কিংবা লিকেজ নিয়ে মহা চিন্তিত🤨🤔! ✔️ Injection Grouting:- Injection Grouting হচ্ছে এক ধরনের আধুনিক প্রযুক্তি যার সাহায্যে ক্ষতিগ্রস্থ RCC/ Masonry মেম্বারসমূহকে রিপেয়ারিং করা হয়, যেখানে অধিক চাপে Injection এর মাধ্যমে Crack এর মধ্যস্থ ভয়েডে অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন Epoxy Resin & Hardener এর লিকুইড মিশ্রনকে প্রবেশ করান হয়। যা খুব অল্প সময়ের মধ্যে অধিক স্ট্রেন্থ Gain করে, এগুলো 1 দিনে প্রায় 65Mpa বা 9425Psi শক্তি অর্জন করতে সক্ষম। 7 Days Avg. Compressive Strength ± 70 Mpa, Flexural ± 55Mpa, Tensile ±18 Mpa, যা 20000Psi পর্যন্ত হতে পারে। ----------------------------------------------------------------------------- ✔️ যে কারণে করা হয়:- √ নতুন বা পুরাতন কোন Masonry/ ...

Topics: Advaced Civil Engineering Works [Retrofitting Work]

Image
Topics: Advaced Civil Engineering Works [Retrofitting Work] Part: 1 =============== =============== =============== =============== =============== ==========   Retrofitting কি ? পুরাতন কাঠামোকে বিনষ্ট না করে হালকা মডিফাইং এর মাধ্যমে অধিক শক্তিশালী করার আধুনিক প্রকৌশলকে Retrofitting বা রেটোফিটিং ওয়ার্ক বলে। ইহাকে আপনি আন্ডার পাইনিং এর আপডেট ভার্সনও বলতে পারেন, আন্ডার পাইনিং এ আমরা জেনেছি পুরাতন ভিত্তিকে মজবুত করার কথা, আর রেট্রোফিটিং এর মাধ্যমে আপনি Existing কাঠামোকে না ভেঙেই ভিত্তি, বিম, কলাম এমনকি ছাদকেও মডিফা্ই করে অধিক লোড বহনক্ষম করতে পারেন [100% এর অধিক লোড বহন উপযোগী করা সম্ভব]। --------------- --------------- --------------- --------------- --------------- --------------- --------------- --------------- --------------- ------   Retrofitting কখন করা হয় ? ☑   যখন Existing ভবনকে অধিক ভারবহন ক্ষমতাসম্পন্ন করার প্রয়োজন পড়ে। অর্থ্যাৎ কোন সেকশনের পরিবর্তন বা পরিবর্ধনের প্রয়োজন হলে। ☑   যদি কাঠামোতে কোন কা...

Topics: হানিকম্ব [পোকরা]. আলোচ্য বিষয়: হানিকম্ব কি? হানিম্বের ক্ষতিকর প্রভাব, হানিকম্বের কারণ ও প্রতিকার এবং হানিকম্ব হলে করনীয় সম্পর্কে।

Image
Honeycomb  Topics: হানিকম্ব [পোকরা]. আলোচ্য বিষয়: হানিকম্ব কি? হানিম্বের ক্ষতিকর প্রভাব, হানিকম্বের কারণ ও প্রতিকার এবং হানিকম্ব হলে করনীয় সম্পর্কে। ===========================================  [যারা ধৈর্য্য ধরে রচনা পড়তে পছন্দ করে তাদের জন্য ].........  ✅ হানিকম্ব কি? বাংলায় যদিও Honeycomb মানে মৌচাক, কিন্তু ইঞ্জিনিয়ারিং ভাষায় ঢালাই এর পর কংক্রিটের মধ্যে ছোট ছোট ফোকর বা গর্তের সৃষ্টি হওয়াকে হানিকম্ব বলে। মূলত কোর্স এগ্রিগেট সমূহের মধ্যস্থ ফাঁকা পুরনের জন্য কংকিটে ফাইন এগ্রিগেট ব্যবহার করা হয়, কোন কারনে যদি এই ফাঁকে ফাইন এগ্রিগেট পৌঁছাতে না পারে কিংবা কোর্স এগ্রিগেট থেকে আলাদা হয়ে যায় তবে হানিকম্ব বা এয়ার ভয়েডের সৃষ্টি হয়। .................................................................................... ✅ হানিকম্বের ক্ষতিকর প্রভাব :- এক কথায় হানিকম্ব কংক্রিটকে ভঙ্গুর ও দুর্বল করে তোলে, কংক্রিটের মধ্যে ৫% এয়ার ভয়েড বা হানিকম্বের উপস্থিতি কংক্রিটের শক্তিকে ২৫-৩০% কমিয়ে দেয়। তাছাড়া হানিকম্বের মধ্যস্থ ফাঁকা দিয়ে আদ্রতা প্রবেশ করে স্টিলে করো...

Topics: Tiles Work. আলোচ্য বিষয়: টাইলসের সাইজ, প্রকারভেদ ও ব্রান্ডসমূহ। টাইলসের কার্য পদ্ধতি,পূর্ব ও পরবর্তী করণীয়সমূহ।

Image
Tiles Work  Topics: Tiles Work. আলোচ্য বিষয়: টাইলসের সাইজ, প্রকারভেদ ও ব্রান্ডসমূহ। টাইলসের কার্য পদ্ধতি,পূর্ব ও পরবর্তী করণীয়সমূহ। =============== =============== =============== === এবারের টা হচ্ছে তাদের উদ্দেশ্যে যারা আমার মত বেরসিক লেখকেরও ছোট গল্প পড়ে অভ্যস্ত   😍   😍 ………… ফ্লোর ফিনিশিং হিসেবে টাইলস আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয়   👌 , টাইলস ছাড়াও অন্যান্য ফ্লোর ফিনিশিংগুলো হচ্ছে; 1)  Cement Sand Plaster Flooring [Neat Finishing] 2) Mosic Flooring 3) Vinyl Flooring 4) Quartzite 5) Slate 6) Terrazzo 7) Sandstone/ Kotta Stone Flooring। এ ছাড়া বর্তমানে Epoxy Paint Flooring এর চাহিদা দিন দিন বেড়ে চলছে, বিশেষ করে হাসপাতালগুলোতে । আর টাইলস হিসেবে সবার প্রথম পছন্দ Homogeneous/ Porcelain Tiles, তবে Marble কিংবা Granite ও ব্যবহৃত হয়ে থাকে যা খুব ব্যয়বহুল। Ceramic Tiles সাধারনত ব্যবহৃত হয় Wall Tiles হিসেবে ব্যবহার হয়, এ ছাড়াও গ্রাউন্ড ফ্লোরে Parking Tiles ও রাস্তায় Paving Tiles ব্যবহৃত হয়ে থাকে। ✅ ...